spot_img
35 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

ফরিদাবাদের হোটেলে মহিলা শুটারকে ধর্ষণের অভিযোগ; বান্ধবী-সহ গ্রেপ্তার ৩

কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : ফরিদাবাদ  :১৯ ডিসেম্বর

রিদাবাদের একটি হোটেলে প্রতিযোগিতায় অংশ নিতে আসা ২৩ বছরের এক মহিলা শুটারের ওপর নৃশংস যৌন হেনস্থার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ— যার মধ্যে এক জন মহিলা, যিনি অভিযোগকারী শুটারেরই বান্ধবী বলে জানা গিয়েছে। সরাই খাজা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুটার মঙ্গলবার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে ফরিদাবাদে পৌঁছন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। প্রতিযোগিতা শেষে সেই বান্ধবী পরিচিত গৌরব নামের এক যুবককে ফোন করেন এবং তাঁকে মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। গৌরব সত্যেন্দ্রকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন। চার জনের দল সিদ্ধান্ত নেয় রাতটা ফরিদাবাদেরই একটি হোটেলে কাটিয়ে পরদিন শহর ছাড়বেন।

হোটেলে তাঁরা দু’টি রুম নেন এবং রাতে একসঙ্গে পার্টিও করেন। অভিযোগ অনুযায়ী, সেই সময় গৌরবকে কিছু জিনিস আনতে সঙ্গে নিয়ে নিচে নেমে যান শুটারের বান্ধবী। সুযোগ পেয়ে হোটেলের রুমে থাকা শুটারকে ধর্ষণ করে সত্যেন্দ্র— এমনটাই জানিয়েছেন তদন্তকারী আধিকারিক রাকেশ কুমার।

শুটারের বান্ধবী নিজেই গৌরব ও সত্যেন্দ্রকে ডেকেছিলেন এবং ঘটনাক্রমে শুটারকে একা ফেলে রুম থেকে বেরিয়েছিলেন। সেই কারণে তাঁর ভূমিকা সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে তিনি পুরো ঘটনার বিষয়ে আগেই কিছু জানতেন কি না, কিংবা কোনও ভাবে সহায়তা করেছিলেন কি না।

ঘটনার অভিযোগ পাওয়ার পর দ্রুত হোটেল চত্বর থেকেই তিন অভিযুক্ত— সত্যেন্দ্র, গৌরব এবং শুটারের বান্ধবীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনা আবারও সামনে নিয়ে এলো প্রতিযোগিতা বা খেলাধুলার উদ্দেশ্যে ভ্রমণে যাওয়া মহিলা অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks