spot_img
28 C
Kolkata
Monday, February 16, 2026
spot_img

গিগ কর্মীদের স্বস্তি: ‘১০ মিনিটে ডেলিভারি’ বন্ধে সম্মত ই-কমার্স সংস্থাগুলি, নিরাপত্তাকে অগ্রাধিকার কেন্দ্রের !

কলকাতা টাইমস নিউজ  : নিউজ ডেস্ক  : কলকাতা :১৩ জানুয়ারি ২০২৬

দীর্ঘদিন ধরে গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে ওঠা প্রশ্নের মাঝেই বড় স্বস্তির খবর। অবশেষে ‘১০ মিনিটে ডেলিভারি’-র মতো ঝুঁকিপূর্ণ প্রতিশ্রুতি বন্ধ করতে সম্মত হল একাধিক ই-কমার্স ও ফুড ডেলিভারি সংস্থা। Blinkit, Zepto, Zomato এবং Swiggy—সব ক’টি সংস্থাই কেন্দ্রকে আশ্বাস দিয়েছে, দ্রুত ডেলিভারির নামে আর এমন সময়সীমা বেঁধে দেওয়া হবে না, যা রাস্তায় গিগ কর্মীদের জীবন বিপন্ন করে।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী Mansukh Mandaviya-র হস্তক্ষেপেই এই সিদ্ধান্ত। ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, অতিদ্রুত ডেলিভারির চাপের ফলে ডেলিভারি কর্মীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তার পরেই কেন্দ্রের নির্দেশ মেনে সংস্থাগুলি বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’-র দাবি তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এই প্রেক্ষিতে Blinkit জানিয়ে দিয়েছে, তারা তাদের সমস্ত ব্র্যান্ড প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন থেকে এই ধরনের সময়সীমার দাবি পুরোপুরি তুলে নেবে।

এই ঘোষণার পটভূমিতে রয়েছে দেশজুড়ে গিগ কর্মীদের চলমান আন্দোলন। Gig and Platform Service Workers Union, তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং Indian Federation of App-Based Transport Workers-এর ডাকে হাজার হাজার ডেলিভারি কর্মী দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছেন।

তাঁদের অভিযোগ—

  • ক্রমাগত পারিশ্রমিক কমছে

  • নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে বাধ্য করা হচ্ছে

  • কাজের মর্যাদা ও সামাজিক সুরক্ষা নেই

ইউনিয়নগুলির দাবি, ২৫ ডিসেম্বরের ধর্মঘটের পরেও সংস্থাগুলি কোনও গঠনমূলক আলোচনায় আসেনি, যার জেরেই ৩১ ডিসেম্বর দেশজুড়ে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হয়।

নতুন বছরের চাহিদার চাপ সামলাতে সংস্থাগুলিও ইনসেনটিভ বাড়াতে বাধ্য হয়েছে।

  • Zomato (যার মালিকানা সংস্থা Eternal) জানিয়েছে, নিউ ইয়ার্স ইভে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পিক আওয়ারে প্রতি অর্ডারে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দেওয়া হবে।

  • ওই দিন মোট আয় ৩,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলেও আশ্বাস।

  • সাময়িক ভাবে অর্ডার বাতিল বা না নেওয়ার জন্য কোনও শাস্তি থাকবে না।

একই পথে Swiggy-ও জানায়, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মিলিয়ে ডেলিভারি কর্মীরা ১০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। শুধু নিউ ইয়ার্স ইভেই ছ’ঘণ্টার পিক স্লটে ২,০০০ টাকা পর্যন্ত উপার্জনের বিজ্ঞাপন দেয় সংস্থাটি।

শ্রমিক সংগঠনগুলির দাবি, শুধু ইনসেনটিভ নয়—

  • স্থায়ী ন্যূনতম পারিশ্রমিক

  • দুর্ঘটনা বিমা

  • নির্দিষ্ট কর্মঘণ্টা

  • কাজের মর্যাদা

এসব নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র হবে। ইউনিয়নগুলির আহ্বান, ৩১ ডিসেম্বর সমস্ত অ্যাপ বন্ধ রেখে ঐক্যবদ্ধ ধর্মঘটে অংশ নিতে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks