spot_img
25.7 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

‘সার’ মামলায় নজিরবিহীন পদক্ষেপ ? সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করতে পারেন মমতা! শীর্ষ আদালতে আজ রাজনৈতিক কৌতূহল তুঙ্গে !

কলকাতা টাইমস নিউজ  : নিউজ ডেস্ক  : কলকাতা :০৪ ফেব্রুয়ারী ২০২৬

বাংলার ভোটার তালিকার Special Intensive Revision (SIR) ইস্যুতে লড়াই এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে। আর সেই লড়াই ঘিরেই জল্পনা— আজ কি নিজেই সুপ্রিম কোর্টে হাজির হয়ে সওয়াল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

বুধবার ‘সার’ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে Supreme Court of India–এ। প্রধান বিচারপতি সূর্য কান্ত–এর বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত। আর সেই কারণেই রাজধানী দিল্লি থেকে কলকাতা— রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।

বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছে।
রাজ্য সরকারের দাবি—

  • জীবিত ভোটারদের ‘মৃত’ দেখানো

  • বহু মানুষের নাম বাদ

  • প্রশাসনিক চাপ

  • সাধারণ মানুষের হয়রানি

এই অভিযোগ তুলে এক জন সাধারণ নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী হিসেবে তিনি Z+ নিরাপত্তা পান। ফলে আদালতে হাজিরা দিতে হলে আলাদা অনুমতির প্রয়োজন হয়। তৃণমূল সূত্রের খবর— সেই অনুমতি ইতিমধ্যেই মিলেছে।

ফলে প্রশ্ন উঠছে—  তিনি কি কালো কোট পরে নিজেই সওয়াল করবেন?

সম্প্রতি তিনি বলেন—“দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী, নাগরিক হিসেবে যেতে পারি।”

উল্লেখ্য, অতীতে বালুরঘাট আদালতে আইনজীবী হিসেবে মামলায় দাঁড়ানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। যদিও এই ইস্যুতে আরও মামলা দায়ের করেছেন— জয় গোস্বামী,ডেরেক ও’ব্রায়েন,দোলা সেন ,সব মামলারই শুনানি আজ।

অন্যদিকে এই সম্ভাবনা নিয়ে বিরোধীদের কটাক্ষও শুরু। বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন—“আদালতে যাওয়া কোনও বাহাদুরি নয়। মুখ্যমন্ত্রী নিজে গেলে সাংবিধানিক মর্যাদা কমবে।”

একইসাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–র মন্তব্য—“নতুন ড্রামা দেখবে মানুষ। এতে ভোটার তালিকার বাস্তব বদলাবে না।”

পাশাপসী বিশ্লেষকদের মতে— কোনও মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করলে তা নজিরবিহীন , ভোটার তালিকা ইস্যুতে সরাসরি লড়াইয়ের বার্তা ,জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে, যদিও এই শুনানি শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

সব চোখ এখন শীর্ষ আদালতের এজলাসে— আজ কি কালো কোটে দেখা যাবে বাংলার মুখ্যমন্ত্রীকে ? না কি আইনজীবীদের হাতেই থাকছে লড়াই ?

উত্তর মিলবে আজই।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

Enable Notifications Thank You No thanks